জয়পুরহাটে পলিবাড়ী ক্রীড়া সংঘের নারী দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে, পলিবাড়ী ক্রীড়া সংঘের নারী দলের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল হ্যান্ডবল, জুতা, ক্রিকেট সেট, ফুটবল, বুট ও হকিস্টিকসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি।
বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান নারী খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন ও শুভেচ্ছা জানান। এসময় তিনি খেলোয়াড়দের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং উৎসাহ দেন। ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আরও সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর