• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০১:০৫ দুপুর

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় কাজ করে যাচ্ছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমান।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা সাইফুর রহমান ২০১৯ সালের ১ ডিসেম্বর জুড়ী উপজেলা আনসার কমান্ডার হিসেবে যোগদান করেন। চাকরির দায়িত্বের পাশাপাশি নিজ এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে স্থানীয় তরুণদের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এলাকাকে মাদকমুক্ত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, মনতৈল এলাকা বর্তমানে মাদকের হটস্পটে পরিণত হয়েছে। বিশেষ করে ইয়াবার ভয়াল থাবায় যুবসমাজ দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এলাকার কিশোর ও যুবকদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ে বিপথগামী হচ্ছে। এমন পরিস্থিতিতে যুবকদের মাদকের অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে অনেকটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন সাইফুর রহমান।

ইতোমধ্যে তিনি কয়েক দফায় মাদকসেবীদের মাদকসহ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছেন। সরকারি দায়িত্ব পালন শেষে তিনি যুবসমাজকে নিয়ে এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের ধরতে নিয়মিত নজরদারি করছেন। তার তীক্ষ্ণ নজরদারির কারণে প্রায় সময় মাদকসেবীরা স্থানীয়দের হাতে আটক হচ্ছেন। সাইফুর রহমানের এমন উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সামাজিকভাবে সাইফুর রহমানের মতো সবাই এগিয়ে এলে জুড়ীর মনতৈলসহ পুরো উপজেলাকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

মাদকবিরোধী এ কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সচেতনতামূলক সভা ও তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ আরও জোরদার করা গেলে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাইফুর রহমান বলেন, চোখের সামনে এলাকার যুবসমাজকে নষ্ট হতে দেখে নিজ দায়িত্ববোধ থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে লড়তে এলাকার যুবসমাজ আমাকে সব সময় সহায়তা করছে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জুড়ী উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, সরকারি দায়িত্বের পাশাপাশি এলাকায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমানের প্রশংসনীয় উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এমন কর্মকাণ্ডে পুরো আনসার বাহিনী গর্ববোধ করছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]