• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:২১ বিকাল

ভাঙ্গায় ১৮০০ পিস ইয়াবাসহ বাসের যাত্রী আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের ভাঙ্গায় একটি গণপরিবহনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলার বগাইল টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

​আটক সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের হোসেন আলীর ছেলে। ​ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশের একটি দল বগাইল টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় 'হামদান পরিবহন' নামের একটি বাসে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ​

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]