ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠে মরিয়ম নামের আড়াই বছরের শিশুর মর্মন্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় পল্লী বিদ্যুৎতের ডিজিএমের উপস্থিতিতে লাইনম্যান আ. রহিম, আ. হালিম ও রিপনকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে মারধর করেছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে বাড়ির পাশে মক্তব ঘরে বিদ্যুতের আথিং তারে জড়িয়ে মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে মোসলেম উদ্দিন নামের আরেক ব্যক্তি বিদ্যুৎপষ্ঠে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফুলবাড়িয়া জোনাল অফিসের উপ জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিশিত কুমার কর্মকার তিনজন লাইনম্যান নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করতে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ডিজিএমের উপস্থিতিতে লাইনম্যানদের অবরুদ্ধ করে মারধর করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানগেছে, গফরগাঁও উপজেলার রাজিব মোল্লার মেয়ে মরিয়ম। রাঘনাথপুর গ্রামে নানার বাড়িতে থাকতো।
শিশুটির বাবা ও মা ভালুকা উপজেলার নিঝুরী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। শনিবার সকালে মক্তব ঘরের বিদ্যুৎ আর্থিং তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃতু্যূ হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইলেকট্রিশিয়ান আবু নাইম পল্লী বিদ্যুৎতের কোন লাইনম্যান না। তিনি গ্রামে বিদ্যুৎতের কাজ করেন। বিদ্যুৎ অফিসে নতুন সংযোগের দালালি করেন।
গত শনিবার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফুলবাড়িয়া জোনাল অফিস থেকে আবু নাইম মিটার দিয়ে মক্তব ঘরে সংযোগ দিয়েছেনে। ফুলবাড়িয়া জোনাল অফিসের উপ জেনারেল ম্যানেজার নিশিত কুমার কর্মকার জানিয়েছেন, বিদ্যুৎ পৃষ্ঠে শিশুর মুত্যৃও ঘটনায় মানুষের মধ্যে উত্তেজনা ছিল। ঘটনাস্থল পরিদর্শণ করতে গেলে লাইনম্যানদের অবরুদ্ধ করে লাঞ্চিত করেছেন। শিশুর মৃত্যুর ঘটনায় দুই সদস্য তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর