• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ দুপুর

ফারাক্কা চুক্তির মেয়াদ নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত গ্যারান্টি ক্লজসহ চুক্তি নবায়ন এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে প্রমাণ করবে যে তারা বাংলাদেশের প্রকৃত বন্ধুপ্রতিম রাষ্ট্র।

রবিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় কাঠের সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়েছিল। গ্যারান্টি ক্লজসহ চুক্তি নবায়ন করা হলে সেই বিতর্কের অবসান ঘটবে এবং ভারত তাদের বন্ধুত্বের প্রমাণ দিতে পারবে।

পরিদর্শনকালে পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মীরগড় এলাকায় ২০৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে পাস হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান। পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র সম্বলিত লিফলেট ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]