রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনকে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাধারণ শিক্ষক প্রতিনিধি সৈয়দ আলী, অভিভাবক সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক।
নবগঠিত কমিটির সভাপতি মো. তুহিনুর রহমান তুহিন বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। এ ক্ষেত্রে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর