• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ রাত

ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

৩০ বছর ধরে কারাতে ও মার্শাল আর্টের সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিকবার স্বর্ণপদক ও রৌপ্যপদক সহ বিভিন্ন পদক অর্জন করেছেন বর্তমানে প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক মোঃ গোলাম সাব্বির মাসুম। জাতীয় পর্যায়ের কারাতে এই সুপরিচিত মুখেই আজ কালো মেঘের হানা। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এই যুগ্ম সম্পাদক জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রিড়া) জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর দ্বারা বিভিন্ন নেক্কারজনক ঘটনার প্রতিবাদের জন্য সাংবাদিক সম্মেলন করেন।

আজ ১২ই অক্টোবর ২০২৬ইং সোমবার সকালে রাজধানী ঢাকায় রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে এই সাংবাদিক সম্মেললে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ গোলাম সাব্বির মাসুম। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন তার আইনজীবী মো: আবুল খায়ের।

লিখিত বক্তব্য মোঃ গোলাম সাব্বির মাসুম বলেন, আমি ৩০ বছর ধরে কারাতে ও মার্শাল আর্টের সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিকবার স্বর্ণপদক ও রৌপ্যপদক সহ বিভিন্ন পদক অর্জন করেছি। বর্তমানে প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করছি। আমার খেলোয়াড়ি জীবনে জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় একাধিকবার স্বর্ণপদক ও রৌপ্যপদক সহ বিভিন্ন পদক অর্জন করেছি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কিকবক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছি।

দীর্ঘ এই পথচলায় আমি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি অসংখ্য শিশু-কিশোর ও তরুণ খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছি। আমার প্রশিক্ষণে গড়ে ওঠা অনেক খেলোয়াড় আজ দেশের বিভিন্ন সার্ভিস ও বাহিনীতে কর্মরত রয়েছেন। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।

গত ৭ অক্টোবর ২০২৬, বুধবার, আনুমানিক বিকেল ৪টায় আমাদের আসন্ন জাতীয় শিশু-কিশোর মার্শাল আর্ট প্রতিযোগিতার বরাদ্দপত্র অনুমোদন হয়েছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নিতে আমি জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখায় যাই। পরে জাতীয় ক্রীড়া পরিষদের। পরিচালক ক্রীড়া জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর সাহেবের অফিসের সামনে কয়েকজন পুরোনো পরিচিত খেলোয়াড়ের সঙ্গে দেখা হলে তাঁদের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে পরিচালক (ক্রীড়া) জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর সাহেব আমাকে তাঁর অফিসকক্ষে ডেকে পাঠান।

আমি তার অফিসকক্ষে যাওয়ার পর জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর সাহেব তিনি দুই একটা কথা বলার পরই সে আমার সাথে খুব খারাপ আচরণ শুরু করেন এবং অকথ্য ভাষায় আমার মা বাপ সহ গালাগালি করেন এবং আমাকে বলে তোদের মার্শাল আর্ট কনফেডারেশন বিলুপ্ত করে তো দিবই এটা আবার কিসের কনফেডারেশন কেন এই বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন থাকবে বল ? তুই আমার বিরুদ্ধে অভিযোগ করছিস। আমি তাকে বলি বিশ্বাস করেন, আমি কিছু জানি না।

এরপর জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীর সাহেব সে নিজে ও তার সঙ্গে থাকা দুই জন আমাকে চেপে ধরে মারধর শুরু করেন। এ সময় আমার দুটি স্মার্টফোন, হ্যান্ডব্যাগে থাকা কাগজপত্র এবং খেলার সরঞ্জামাদি ক্রয় করার জন্য আমি ব্যাগে রাখা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।পরে অন্য রুমে থাকা আরও দুই তিন জন লোক কল করে ডেকে এনে আমার ওপর কিল, ঘুষি, লাথি ও থাপ্পড়সহ শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে কাঠের স্ট্যান্ড দিয়ে আঘাত করা হলে আমার ডান পায়ে প্রচণ্ড ব্যথা পাই। পাশাপাশি আমাকে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করার চেষ্টা করা হয় ৷

একপর্যায়ে আমি নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে রাজি হই মোবাইলে মিথ্যা জবানবন্দ দিতে এবং কৌশলে তাদের কাছ থেকে দৌড়ে বেরিয়ে এসে আমি নিরাপদ স্থানে যাই ও প্রচুর পরিমাণে পানি খাই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি আমার ডান পায়ের ডাক্তার এক্সরে করে দেখেন ফ্যাকচার হয়ে গেছে পরে প্লাস্টার করে দেন। এরপর চিকিৎসার কাগজপত্রসহ রাত আনুমানিক ১২টার দিকে পল্টন মডেল থানায় জিডি / অভিযোগ দায়ের করি।

আমি দীর্ঘ ৩০ বছর ধরে দেশের ক্রীড়াঙ্গনে কাজ করে আসছি। অসংখ্য খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার চেষ্টা করেছি। অথচ আজ নিজের সঙ্গেই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মানিত সাংবাদিক মহোদয় / মহোদয়া আপনাদের মাধ্যমে মহামান্য / মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। এবং ন্যায়বিচার প্রার্থনা করছি, যাতে ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে এ ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়। আমি সুষ্ঠু বিচার চাই, আমার নিরাপত্তা চাই এবং দেশের ক্রীড়াঙ্গনে ন্যায়বিচার ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]