• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৩৪ বিকাল

সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাবে ঢাকা থেকে সৌদি আরবগামী ৮৯টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে অন্তত ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি পরিচালিত ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারের সাতটি এবং সৌদিয়ার পাঁচটি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ছয়টি করে, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট স্থগিত হয়েছে।

হুতিদের হামলায় ঝুঁকিতে সৌদির আকাশসীমা

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের আকাশসীমায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে দেশটির রাজধানী রিয়াদের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১২ জন নিহত হন, যাঁদের মধ্যে দুজন বাংলাদেশি ছিলেন। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হন।

এরপর গত রোববার (১১ অক্টোবর) রাতে বিমানবন্দরটিতে আবারও হামলা চালানো হয়। এতে একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হন। গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন।

ওই হামলায় সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজও লক্ষ্যবস্তু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে এক পাইলটের মৃত্যু হয়।

দুই মাস ধরে চলছে হামলা-পাল্টা হামলা

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এ পরিস্থিতিতে রিয়াদ বিমানবন্দরকে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুতিরা।

এর আগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান সংস্থা উড়োজাহাজ পরিচালনা করলে কঠোর পরিণতির হুমকি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হয়।

হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়। ওই নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছয় শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে প্রবাসী কর্মী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]