• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:১০ বিকাল

নড়াইলে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। গ্রেপ্তার দুজন বিভিন্ন নামে ফেচবুক পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে স্বল্পমূল্যে পণ্য বিক্রির প্রলোভনে মানুষের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নড়াইল জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মো. মোর্তজা (২৭), একই উপজেলার নারায়নপুর গ্রামের কামাল মোল্যার ছেলে মো. লিমন মোল্যা (২৭)। প্রতারনায় সহায়তাকারী লিমন মোল্যা বিকাশের এজেন্ট হিসেবে প্রতারনার কাজে সহায়তা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোর্তজা ও লিমন বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগী সেল বাজার ২.০, কম্বল.বিডিসহ আরো একাধিক নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিতেন। এসব পেজে স্বল্পমূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো। এভাবে প্রতারণার শিকার ভুক্তভোগী এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি দল প্রতারকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত¡াবধানে এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই রাকিবুল হাসানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]