• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ সকাল

এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সূত্রে বিষয়টি জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সদস্যরা। এ সময় আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত মারমা ওই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন।

পরে আটক কনস্টেবলকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান আহমেদকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়। পরে আটক দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]