• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:১৬ সকাল

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস বাংলাদেশ। ঢাকায় ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গেমিং খাতে আরওজির দুই দশকের যাত্রা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ই-স্পোর্টস গেমার, টেক রিভিউয়ার এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে আসুস পাঁচটি নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করে। এছাড়া, দেশব্যাপী একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়।

নতুন ল্যাপটপগুলো হলো আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) এবং আসুস টিইউএফ গেমিং ১৬ (এফএক্স৬১০)।

অনুষ্ঠানে টাফ এবং আরওজি ল্যাপটপ প্রদর্শন করা হয়। নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরওজি জেফিরাস ডুও ছিল অন্যতম আকর্ষণ। এতে রয়েছে দুটি ১৬ ইঞ্চির ওলেড ডিসপ্লে, যা গেম খেলা, একসঙ্গে একাধিক কাজ করা এবং কনটেন্ট তৈরির জন্য তৈরি করা হয়েছে। এর দুটি ডিসপ্লের একটিতে গেম খেলার পাশাপাশি অন্যটিতে চ্যাট, গেমিং গাইড বা অন্যান্য অ্যাপ চালু রাখা যায়। এ ছাড়া ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের মতো কাজেও অন্য স্ক্রিনটি ব্যবহার করা যায়। জেফিরাস জি১৪ ও জি১৬ পাতলা ও হালকা ল্যাপটপ। এগুলো গেমিংসহ অন্যান্য জটিল কাজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই যাদের পাওয়ারফুল অথচ ছোট এবং হালকা কম্পিউটার প্রয়োজন, তাদের জন্য এই ল্যাপটপ দু’টি উপযোগী। অন্যদিকে টেকসই গঠন ও নিয়মিত গেম খেলার উপযোগী পারফরম্যান্সেকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে আসুস টাফ গেমিং ১৬ ল্যাপটপ।

ল্যাপটপ উন্মোচনের পাশাপাশি আসুস ‘আরওজি শোডাউন’ নামে একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। এ প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক লাখ টাকা। বাংলাদেশের গেমাররা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় নিবন্ধন ও ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আসুস ও আরওজির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, “২০ বছর ধরে আরওজি গেমিং প্রযুক্তিতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে গেমিং কমিউনিটি আগ্রহী এবং ক্রমেই বড় হচ্ছে। আমরা আমাদের নতুন প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি গেমারদের একসাথে যুক্ত করা, প্রতিযোগিতা আয়োজন এবং তাদের দক্ষতা বাড়ানোর আরও সুযোগ তৈরি করতে আগ্রহী।”

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]