চীনের টেক জায়ান্ট শাওমির মুনাফায় বড় পতন হয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ কমেছে। এ সময়ে মুনাফা হয়েছে ৪৯০ কোটি ইউয়ান (প্রায় ৭৩ কোটি ৫৬ লাখ ডলার)। গতকাল প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শাওমির গত প্রান্তিকের মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও কম। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যানুযায়ী, উল্লিখিত প্রান্তিকে কোম্পানির সমন্বিত নিট মুনাফা ৫২০ কোটি ইউয়ান হতে পারে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা। তবে মুনাফায় পতন হলেও আয়ে বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়েছে শাওমি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১ লাখ ৭২০ কোটি ইউয়ান। অন্যদিকে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১ লাখ ৫৫০ কোটি ইউয়ান। খবর রয়টার্স
স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ি দুই খাতেই ব্যবসা রয়েছে শাওমির। তবে এ প্রান্তিকে মুনাফা কমার পেছনে স্মার্টফোন বিক্রির চাপ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর