• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ বিকাল

গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি ও পূজামণ্ডপে অনুদান বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বী ১৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ চন্দ্রসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত, ভক্তবৃন্দ ও পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এই উদ্যোগের মাধ্যমে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]