• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩২ বিকাল

ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৩০ সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা নিজস্ব ইন্টার-অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ স্থাপন ও পরিচালনার সুযোগ পেয়েছে। ২০০৮ সাল থেকে দেশে আন্তর্জাতিক কল পরিচালনা করে আসছে আইজিডব্লিউ অপারেটররা। তবে ইন্টারনেটভিত্তিক অ্যাপের মাধ্যমে কলের জনপ্রিয়তা বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ভয়েস কলের পরিমাণ কমেছে। এতে অপারেটরদের সেবা ও নেটওয়ার্ক পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

নতুন নির্দেশনার ফলে অপারেটররা নিজস্ব আইওএক্স সুইচ ও কমন ইন্টারন্যাশনাল পয়েন্টের (সিআইপি) মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবে। এতে নেটওয়ার্ক সক্ষমতা, কল রাউটিং ও অবকাঠামো উন্নয়নে তাদের নিয়ন্ত্রণ বাড়বে।

বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যমান আইনের আওতায় জারি করা এ নির্দেশনা সব লাইসেন্সধারী আইজিডব্লিউ অপারেটরের জন্য প্রযোজ্য; কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য নয়। ফার্স্টকমসহ কয়েকটি অপারেটর সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছে।

২০১২ সালের এপ্রিলে লাইসেন্স পাওয়া ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেড (ফার্স্টকম বিডি) প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অবকাঠামো ও আন্তসংযোগ ব্যবস্থায় বিনিয়োগের পাশাপাশি কারিগরি কার্যক্রম, বিপণন, তথ্যপ্রযুক্তি ও বিলিং খাতে কর্মসংস্থান সৃষ্টি করেছে।

এস আলম গ্রুপ এর মালিকানাধীন প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের মাধ্যমে ১৮০টিরও বেশি দেশে কল সেবা দিচ্ছে। বর্তমানে তাদের নেটওয়ার্ক সচল রাখার লক্ষ্যমাত্রা ৯৯ দশমিক ৯৯ শতাংশ। বিটিআরসি'র এ সিদ্ধান্ত টেলিযোগাযোগ অবকাঠামোয় বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনায় স্বাধীনতা বাড়াবে।

২০২৪ সালের ৩ ডিসেম্বর ফার্স্টকম বিডির ওপর ১০০ শতাংশ সেবা বন্ধের নির্দেশ (অপারেশনাল ক্যাপ) জারি করে বিটিআরসি। চলতি বছরের গত ১৬ মার্চ ফার্স্টকমকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে বিটিআরসি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]