• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৭ বিকাল

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোনার আটপাড়ায় বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল এবং সিনিয়র সাংবাদিক ও এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান।

বক্তব্য রাখেন, আটপাড়া বিএনপির সিরিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আশরাফ তুহিন,বিএনপির সহ-সভাপতি ইমরান তালুকদার, আটপাড়া প্রেস ক্লাবএর সভাপতি সৈয়দ মাকছেদুল আলম, সুপারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবীর চাম্পা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, ইসলাম। বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর ইসলাম উদ্দিন ও পরাগ মিয়া।

অনুষ্ঠানে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ১০টি এবং মোহনগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়সহ মোট ১১টি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩৫০-এর বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতি শ্রেণি থেকে ১০ জন করে মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পরে তাদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বাউসা উত্তরপাড়া গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করাই তাদের প্রাথমিক লক্ষ্য। ভবিষ্যতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য ও বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জান রুবেল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]