• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ রাত

আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমার ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সম্মানীটাও অন্যের জন্য দিয়ে দিব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমার ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সম্মানিটাও অন্যের জন্য দিয়ে দিব ইনশাআল্লাহ, আমার ইনকাম করার অন্যপথ আছে ইনশাআল্লাহ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাজালাল মিয়ার সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত জনতার উদ্দেশে শাহাজালাল মিয়া বলেন, ‘রাজনৈতিক সুবিধা ভোগ করা নয়, বরং এ এলাকার সন্তান হিসেবে মানুষের প্রতি নৈতিক দায়িত্ব পালন করাই আমার মূল উদ্দেশ্য। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির একজন কর্মী হিসেবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’

বিএনপির নির্বাচনী পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কৃষকদের সহায়তার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষক পরিবার উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করা প্রয়োজন। মানুষের সমস্যা চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শাহাজালাল মিয়া আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ এবং মাজবাড়ী ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি কাজ করতে চান।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]