• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০১:৪০ দুপুর

পিকাবুর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অনলাইনে অর্ডার করা পণ্যের পরিবর্তে অন্য মডেলের আইপিএস (IPS) সরবরাহ এবং ব্যবহারের মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে সেটি নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবুর (Pickaboo) বিরুদ্ধে। অভিযোগকারী গ্রাহক জানিয়েছেন, তিনি Power Home IPS অর্ডার করলেও সার্ভিসিংয়ের সময় জানতে পারেন, তাঁকে সরবরাহ করা হয়েছে Digital Home IPS।

গ্রাহকের দাবি, শুধু পণ্য নষ্ট হওয়ার বিষয়টি নয়, অর্ডার অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করাও গুরুতর সমস্যা। এ ঘটনায় পিকাবু কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা ও ন্যায্য সমাধান চেয়েছেন তিনি।

অভিযোগকারী জানান, গত এপ্রিল মাসে পিকাবু থেকে একটি Power Home IPS এবং একটি Volvo ব্র্যান্ডের ব্যাটারি অর্ডার করেন তিনি। সে সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পণ্যগুলো চট্টগ্রামে ডেলিভারি করা হলে তাঁর পরিবারের সদস্যরা সেগুলো গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির কাছ থেকে পণ্য সরবরাহ করা হয়েছে- এমন আস্থার কারণে ডেলিভারির সময় আইপিএসের মডেলটি বিস্তারিতভাবে যাচাই করা হয়নি বলে জানান ওই গ্রাহক।

তবে ব্যবহারের এক থেকে দেড় মাসের মধ্যেই আইপিএসটি নষ্ট হয়ে যায়। পরে সার্ভিসিংয়ের জন্য নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অর্ডার করা Power Home IPS-এর পরিবর্তে তাঁকে Digital Home IPS সরবরাহ করা হয়েছিল।

এ ঘটনায় প্রশ্ন তুলে গ্রাহক বলেন, একটি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট মডেলের পণ্য অর্ডার করার পর অন্য মডেলের পণ্য কীভাবে সরবরাহ করা হলো? ডেলিভারির সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারলেও অর্ডার অনুযায়ী সঠিক পণ্য পাওয়ার অধিকার একজন ক্রেতার রয়েছে। গ্রাহকের ভাষ্য অনুযায়ী, তাঁর অভিযোগের দুটি দিক রয়েছে- অর্ডার করা পণ্যের পরিবর্তে অন্য মডেলের পণ্য সরবরাহ এবং ব্যবহারের অল্প সময়ের মধ্যে সেটি নষ্ট হয়ে যাওয়া।

এ ঘটনায় পিকাবু কর্তৃপক্ষের কাছে অর্ডারের তথ্য যাচাই করে যথাযথ ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সঠিক পণ্য সরবরাহ, পণ্য পরিবর্তন, ক্ষতিপূরণ কিংবা অন্য কোনো উপযুক্ত সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিযোগকারী আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি বিষয়টি এড়িয়ে না গিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সমাধান করবে। পাশাপাশি অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অন্য ক্রেতাদেরও ডেলিভারির সময় অর্ডারের বিবরণ, পণ্যের মডেল ও ওয়ারেন্টির তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]