• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৯:০৮ সকাল

ঘোড়ার ডিমের রাজনীতি করছে এরা: ইশরাক

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মাদকবিরোধী পদক্ষেপ নিয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলার প্রসঙ্গে ইশরাক বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছে একটি পক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা লেখেন ইশরাক।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং তাঁর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা নেওয়া উচিত।

নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক লেখেন, নাহিদ ইসলামকে তিনি নতুন বন্দোবস্তের ধারক হিসেবে বিবেচনা করতেন। তবে তাঁর মতে, মাদকের বিস্তার ও এর প্রতিকার নিয়ে কথা না বলে নাহিদ তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।

ইশরাক লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ একই সঙ্গে মাদকের বিস্তার রোধে তাঁর উদ্যোগের প্রতি অনেক মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন ইশরাক।

এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন বিএনপির এই নেতা। তিনি লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০।’ মাদক নির্মূলের উদ্যোগ নিতে গিয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক বলেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে মামলা করা হোক। মামলা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।

তিনি লেখেন, ‘এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন ইশরাক। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]