নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়টি শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন সমাজসেবক ও এলাকার কৃতী সন্তান মো. আজিজুর রহমান।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
মো. আজিজুর রহমান তমিজ উদ্দিন জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা বজায় রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তাই সব ধর্মের মানুষের উচিত একে অপরের উৎসবে সহযোগিতা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়া।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর