• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ বিকাল

প্রায় ৪ হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়ি পৌঁছাল সেনাবাহিনী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর ওপর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে অবরোধকারীদের ইট-পাটকেলের আঘাতে ৭ জন পর্যটক ও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সাজেকে আটকে পড়া প্রায় ৪ হাজার পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়িতে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

​স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আজ সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকদের একটি স্কট সকাল সাড়ে ৮টার দিকে গংগারাম উজোবাজার এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের দেওয়া সড়ক ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় পর্যটকদের নিরাপদে পার করে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানান। কিন্তু তারা অনুরোধ না শুনে উল্টো পর্যটকদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৭ জন পর্যটকসহ কয়েকজন সেনা সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

​উজোবাজার এলাকা থেকে পর্যটকদের গাড়ি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পর সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা স্কটের মাধ্যমে সাজেকে আটকে থাকা প্রায় ৪ হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, 'আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করে ইউপিডিএফ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।'

​বর্তমানে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]