• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ রাত

নড়াইলে ইয়াবাসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সকালে নড়াইল সদর ও কালিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— নড়াইল সদর উপজেলার গোবরা পূর্বপাড়া গ্রামের মো. নুর নবী মোল্যার ছেলে মো. ইনামুল মোল্যা (৩২) ও কালিয়া উপজেলার হাড়িয়ারঘোপ গ্রামের মৃত নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ভীম বিশ্বাস (৪২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার গোবরা পূর্বপাড়া গ্রামের ইনামুল মোল্যার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ তাকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আইনানুগ দণ্ড প্রদান করেন। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক মো. আব্দুল মান্নান।

অন্যদিকে, কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ভীম বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আইনানুগ দণ্ড প্রদান করেন। এ ঘটনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]