সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোহাম্মদ শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘নিহতের পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।’ এসময় শামা ওবায়েদ সরকারি সহায়তার চেক নিহত পরিবারের সদস্যের হাতে তুলে দেন।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতেও কাজ করছে সরকার।’
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চেয়েছে সরকার, যাতে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর