মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকা থেকে ৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর রাত ১০টার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন আকুবদন্ডি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযুক্ত মোঃ তসলিম(৩৮), পিতা-মোঃ জাফর মিয়া, সাং-সৈয়দপুর (কোরবান আলীর বাড়ি), থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে অভিযুক্তের হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এর আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর