• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
আবু সাঈদ
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৯:৪৭ রাত

জামালপুরে কষ্টিপাথরসদৃশ বস্তু, মদ ও গাঁজাসহ আটক ১১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের তিন উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) পৃথক অভিযানে কষ্টিপাথরসদৃশ বস্তু, ভারতীয় মদ ও গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ বস্তু, ৭ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ২৪ ঘণ্টায় দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর দল অভিযানগুলো চালায়।

পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তির ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের একটি কক্ষে তল্লাশি করে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ বস্তু জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মো. সাইদুল ইসলাম (৪১), মো. ফরহাদ হোসেন (৩৫), বাবু মিয়া (৪২) ও ফেলু মিয়া (৩১)। অন্যরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।

এদিকে, বকশীগঞ্জ উপজেলার নতুন বাটাজোড় বাজারে সাত্তার নামে এক ব্যক্তির ভাঙাড়ির দোকানের সামনের পাকা রাস্তা থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামে একজনকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মনোহারি দোকানের সামনের রাস্তা থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর আকন্দ (৪৬) ও এশরাদ আলী (৩৯) নামে দুজনকে আটক করা হয়। তাঁরা দুজনই ইসলামপুর উপজেলার বাসিন্দা।

দেওয়ানগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]