রাজবাড়ীর পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে আমির হামজা (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পাংশার পারনারায়ণপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়। তার বাড়ি বরিশাল জেলায়।
নিখোঁজ আমির হামজার পিতার নাম ফরহাদ আকন এবং মাতার নাম হোসনে আরা। তার নানা ডাক্তার ইউসুফ মুন্সি। নানার বাড়িতে বেড়াতে এসে সে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কেউ আমির হামজার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। যোগাযোগ - মোবাইল : +880 1518-600128 মোবাইল : 01706913158
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর