স্মার্টফোন ব্র্যান্ড হেলিও বাজারে নিয়ে এসেছে ‘হেলিও ৬৫’ নামে নতুন একটি স্মার্টফোন। ২১ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে- ৭০০০ এমএএইচ ব্যাটারি, ইউএসবি টাইপ‑সি পোর্ট, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। এর পাশাপাশি ১৬ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি ইউএমসিপি টাইপ স্টোরেজ, এনএফসি ও আইপি৬৪ এর মতো বিশেষ ফিচারও থাকছে।
হেলিও ৬৫ স্মার্টফোনটিতে আছে- ৬.৭৮ ইঞ্চ এর আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে যার স্ক্রিন টু বডিও রেশীও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এছাড়াও স্মুথ স্ক্রলিং এবং গেমিং এর জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে প্রবলেম না হয় তার জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ- ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা।
ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ক্যামেরাটির অ্যাপারচার এফ/১.৮ এবং এতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ইআইএস সুবিধা রয়েছে। সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.০। ফোনটির ক্যামেরাতে মোশন ফটো, ডুয়াল-ভিউ রেকর্ডিং, এআই ইমোজি ও জিআইএফ-এর মতো ফিচার রয়েছে।
পারফরম্যান্সের জন্য হেলিও ৬৫-এ ব্যবহার করা হয়েছে ইউনিসক এর টি৭২৫০ চিপসেট। এতে রয়েছে অক্টা-কোর সিপিইউ, যার দুটি কোর ১.৮ গিগাহার্টজ এবং ছয়টি কোর ১.৬ গিগাহার্টজ গতিতে কাজ করে। ফোনটিতে ১৬ জিবি র্যাম দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ জিবি পর্যন্ত ক্সপ্যান্ডেবল র্যাম সুবিধা রয়েছে। স্টোরেজ ১২৮ জিবি; মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
হেলিও ৬৫-এ আইপি৬৪ রেটিং রয়েছে, যা ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পান্ডা হাই-স্ট্রেন্থ অ্যালুমিনোসিলিকেট গ্লাস। ফোনটিতে ফেস আনলক-এর পাশাপাশি সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও রয়েছে।
কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি,এবং ফোরজি নেটওয়ার্ক সুবিধা। ফোনটিতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ওটিজি এবং ডুয়াল স্পিকারও রয়েছে। কলের সময় আশপাশের শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে স্পষ্ট রাখার জন্য ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন সুবিধা যুক্ত করা হয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে হেলিও ৬৫-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ ফোনটির জন্য অ্যান্ড্রয়েড ১৭ আপগ্রেডের কথাও উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে গেম বুস্টার, ডুয়াল অ্যপস, অ্যাপ লক, চিলড্রেন স্পেস, মোবাইল গার্ডিয়ান এবং সাইড অ্যাপ্লিকেশন বার-এর মতো বিভিন্ন সুবিধা রয়েছে।
হেলিও ৬৫-এর ওজন ২২৫ গ্রাম এবং পুরুত্ব ৯.১ মিলিমিটার। ফোনটি কজমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রীন- এই তিনটি রঙে পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টফোনটিতে গ্রামীণফোনের বান্ডেল অফার এর পাশপাশি ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধাও পাওয়া যাবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, হাই রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৬ জিবি পর্যন্ত র্যামের সমন্বয়ে হেলিও ৬৫ মূলত দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজ, বিনোদন ও ছবি তোলার জন্য একটি ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার দিকে গুরুত্ব দিয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর