• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:১৯ রাত

রামগড়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল, স্থলবন্দর ও মৈত্রীসেতু পরিদর্শন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ শেষে এখানকার অবকাঠামোগত অগ্রগতি ও বাংলাদেশ-ভারত 'মৈত্রীসেতু-১' সরেজমিনে পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ের প্রতিনিধি দলটি রামগড় পৌঁছান এবং প্রকল্পের নির্মিত বিভিন্ন স্থাপনা খতিয়ে দেখেন।

​বিশ্বব্যাংকের এই প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ ববি, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহাবুব চৌধুরী, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট ড. রাফেজা আক্তার এবং ট্রান্সপোর্ট কনসালট্যান্ট সুনীল কুমার পোদ্দাল।

​প্রতিনিধিদলটি রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রকল্পের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় স্থলবন্দরের ইনচার্জ ও ট্রাফিক পরিদর্শক সাইফুদ্দিন সায়েম এবং ইমিগ্রেশন সুপারিনটেনডেন্ট আহমেদ মামুন।

​পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা স্থলবন্দরের চারতলাবিশিষ্ট আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল, পোর্ট ভবন, কর্মকর্তাদের চারতলা ডরমিটরি, অ্যাক্সেল কন্ট্রোল কক্ষ, বাংলাদেশ-ভারত ট্রাক টার্মিনাল এবং ফেনী নদীর ওপর নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রীসেতু-১ সরেজমিনে ঘুরে দেখেন। তারা প্রকল্পের বাস্তবায়ন, পরিবেশগত নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিশ্চিতকরণের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শন শেষে রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন জানান, প্রকল্পের নির্মাণকাজ সমাপ্ত হওয়ায় চুক্তির অংশ হিসেবে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল সরেজমিনে প্রকল্পটির সার্বিক মান ও প্রস্তুতি পরিদর্শন করতে এসেছেন।

​উল্লেখ্য, রামগড় স্থলবন্দর ও মৈত্রীসেতু চালুর মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও আন্তঃযোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]