• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:০২ বিকাল

ফ্যাসিবাদ-চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা মিলে মিশে একাকার: নাহিদ ইসলাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সরকার দলের অন্তকোন্দলে কয়েকশ মানুষ আহত হয়েছে, অনেকেই মারা গেছে। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং হচ্ছে নবাগত। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্টু ভাবে সম্ভব নয়। আমরা সংস্কারের জন্য প্রস্তাব দিবো।

মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বুধবার (২৮) দুপুরে রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৫ জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ১১ দলীয় জোট সুস্পষ্ট প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। আজ কথা বলতে গেছে। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র-জনতা জীবন দিয়ে এ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের কোন তৎপরতা নেই, এটা পাশর্^বর্তী দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য কাজ করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা রয়েছে। ফ্যাসিবাদ একদিকে, স্বেরাচার একদিকে, আর নতুন চাঁদাবাজ এখন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।

‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা’ শাখার উদ্যোগে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী জেলার আয়োজনে আঞ্চলিক সমন্বয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা ও স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণে এই মতবিনিময় সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com