কুমিল্লায় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অটোরিকশায় আগুন ধরে গেলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় চালকসহ ৫ যাত্রী দগ্ধ হয়। দগ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলো পাঁচ বছর বয়সী শিশু মুনিয়া, মো. বিল্লাল হোসেন (৮০), ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার অসুস্থ শিশু মুনিয়াকে চিকিৎসার জন্য কচুয়া থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে হঠাৎ সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং পাঁচজন দগ্ধ হয়।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শিশু মুনিয়া ও বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর