• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫৬ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ দুপুর

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বরগুনার সুযোগ্য পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গতকাল ২৮ অক্টোবর ২০২৬ খ্রি. রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঢলুয়া গ্রামে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা সড়কে দুলু বেপারীর রিকশার গ্যারেজের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (২৯)। তিনি সদর থানার ঢলুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঢলুয়া গ্রামের আব্দুল গনির ছেলে।

এ বিষয়ে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com