• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

ঢাবি’র ৫৪তম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমে প্রস্তুতি সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সভায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রদত্ত তথ্যাদি যাচাই ও সত্যতা নিশ্চিতকরণ (ভেরিফিকেশন) এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট সিস্টেম সহজ ও সুশৃঙ্খল করার বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এসময় অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের বিভিন্ন ধাপ, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং পেমেন্ট ব্যবস্থাপনা সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের সকল কারিগরি প্রস্তুতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সবধরনের বিড়ম্বনা থেকে গ্র্যাজুয়েটদের মুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ৮:০০টা থেকে শুরু হবে। ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১:৫৯টা পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://convocation.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি মোট ৪টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে আগামী ৩০ নভেম্বর সোমবার রাত ১১:৫৯টার মধ্যে অবশ্যই ১ম ধাপ সম্পন্ন করতে হবে। ২ ডিসেম্বর ২০২৬ বুধবার রাত ১১:৫৯টার মধ্যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com