বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের আয়োজনে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) বিকালে সংগঠনটির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথচলাকে স্মরণ করে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই জাকজমকপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়।
যুবদলের এই আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন। জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহা নূর আলম খান বাপ্পি, জেলা যুবদলের সম্মানিত সদস্য ও হবিরবাডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম, দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার—আগামীর স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা। কর্মসূচির অংশ হিসেবে বিকালে নির্ধারিত স্থান হবিরবাড়ি ইউনিয়ন সোনার স্কুল এন্ড কলেজ মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্রসহ উপস্থিত হয়। পরে এক সুসজ্জিত আনন্দ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রদক্ষিন করে কেক কাটার মধ্যে দিয়ে শেষ করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর