• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:০৪ দুপুর

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল, একে অন্যকে খাওয়ালেন মিষ্টি

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুল নিয়ে হাজির হয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন দুই নেতা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা কুশল বিনিময় করেন। পরে একে অপরকে মিষ্টি খাওয়ান।

সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফয়সল। জবাবে জেলার উন্নয়নমূলক সব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

ধানের শীষ প্রতীকে তিনি পান ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৪৫৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পান ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পান ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পান ৪৪৯ ভোট।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com