নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘আর টিভি’র নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির পিতা মো. জাকির হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর শহরের ওয়াপদা গেট সংলগ্ন নতুন বাজার এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মরহুম জাকির হোসেন গত কয়েক বছর ধরে স্ট্রোক, প্যারালাইসিস এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন। পরে শনিবার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ গাজীগঞ্জ উপজেলার নারগানা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নূরে আলম রনির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পলাশ উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। এক শোকবার্তায় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর