ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) দবিরগঞ্জ শাখার আয়োজনে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে থানার দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) দবিরগঞ্জ শাখার আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা ও শারীরিক বিকাশে ডিমের ভূমিকা এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
এসময় দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি'র উপ-পরিচালক সাইফুল ইসলাম, দবিরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের ফার্মাসিস্ট সুমন সরকারসহ সকল সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর