নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মালবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ঘাট এলাকায় ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আনোয়ার হোসেন ঠিকানা: নুরালীপুর, মেন্দিপুর ইউনিয়ন নামে এক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ধনু নদীতে মালবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে চপল দাস ঠিকানা: কাঠইর, ধনপুর, ইটনা, কিশোরগঞ্জ নামে আরেক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নদীতে এ ধরনের চাঁদাবাজি করবেন না বলে তিনি অঙ্গীকার করেন।
উভয় অভিযান পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন ও নৌপথে চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদীর পরিবেশ, নৌ-চলাচল ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর