• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
মোঃ কামরুল হাসান নিরব
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ রাত

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফেনী সদর উপজেলার ৮ নম্বর ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন জসিম বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কমিটি থেকে পদত্যাগের কথা জানান।

সাক্ষাৎকারে জাকির হোসেন জসিম বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল বিএনপির জানা-অজানা অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সব কমিটি থেকে পদত্যাগ করলাম। এই দল থেকেও পদত্যাগ করলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকব, একজন সমর্থক হিসেবে থাকব। তবে কোনো ধরনের পদ-পদবিতে আর আসব না।’

সম্প্রতি ধলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ওই ভোটে প্রায় ৩৪ জন ভোটার অংশ নেন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোট দেন।

ভোটগ্রহণ শেষে জাকির হোসেন জসিম ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল খায়ের লিংকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর জাকির হোসেন জসিম আবুল খায়ের লিংকনের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার কথাও জানা যায়।

অন্যদিকে, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ফেনীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে জাকির হোসেন জসিমের আনা অভিযোগ ও অপপ্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেন আবুল খায়ের লিংকন।

এদিকে জাকির হোসেন জসিমের পদত্যাগের ঘোষণা ঘিরে ধলিয়া ইউনিয়নের বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর পদত্যাগের বিষয়ে দলীয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]