• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ বিকাল

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেক তৈরির অভিযোগে ‘বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শেরুয়া বটতলা (ধড়মোকাম) এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, শেরুয়া বটতলা এলাকায় অবস্থিত কারখানাটিতে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

অভিযানকালে কারখানায় নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি, খাবার তৈরিতে শিল্পে ব্যবহারের লবণ (ইন্ডাস্ট্রিয়াল সল্ট) ব্যবহার, কেক ও বিস্কুট রাখার স্থানে তেলাপোকার উপদ্রব এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। অভিযানে জব্দ করা শিল্পে ব্যবহারের লবণ ও পাঁচ ট্রে কেক জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। এছাড়া সব অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]