রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে রৌমারী উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামির বসতঘরের খাটের নিচ থেকে ৬ বোতল অফিসার চয়েস মদের বোতল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলম মিয়া রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। এ ঘটনায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর