ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ভেতরে গুলির ঘটনায় জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই জাহাঙ্গীর নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর