• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:২৮ দুপুর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা ট্রাম্পের

ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, আইওয়া ও কানসাসে রিপাবলিকানদের দখলে থাকা আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গণনা শেষে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হচ্ছে। তবে কয়েকটি নির্বাচনী আসনের চূড়ান্ত ফল জানতে বুধবার কিংবা তার পরেও অপেক্ষা করতে হতে পারে।

এবারের নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, আইওয়া ও কানসাসে রিপাবলিকানদের আসন নিজেদের দখলে নিয়েছেন ডেমোক্র্যাটরা।

এ ছাড়া প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও ভোট হচ্ছে।

এবারের মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সিনেটের নিয়ন্ত্রণ হারানোর ফলে আইন প্রণয়ন, সরকারি গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদন এবং প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজরদারির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে।

তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তা জানতে ভোট গণনা অব্যাহত রয়েছে। ফলে কংগ্রেসের দুই কক্ষের চূড়ান্ত ক্ষমতার ভারসাম্য নির্ধারণে আরও কিছু নির্বাচনী ফলাফলের অপেক্ষা করতে হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]