• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল

অবশেষে খুলল সেন্টমার্টিনের জাহাজযাত্রা, প্রথম দিনেই গেলেন ৮৩৬ পর্যটক

ছবি: প্রতীকী ছবি

নানা জটিলতা ও অনুমোদনসংক্রান্ত অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ৮৩৬ জন পর্যটক নিয়ে ‘এমভি বারো আউলিয়া’ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট ছেড়ে যায়।

এদিকে, একই রুটে চলাচলের অনুমতি পাওয়া বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ শুক্রবার (৬ নভেম্বর) থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মতি পান জাহাজ মালিকেরা। এরপরই পর্যটক পরিবহনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য নির্ধারিত নিয়মকানুনও মেনে চলতে হবে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের মৌসুম শুরু হলেও প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক জটিলতার কারণে এত দিন কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। অবশেষে জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]