গাজীপুরের কাশিমপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুরের বাগানবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। পরে সারাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাইফুল ইসলাম বলেন, ‘এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর