• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ রাত

বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে বিএনপির এক মনোনয়নপ্রত্যাশীর নির্বাচনী পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের সভায় দুই ব্যক্তি এ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে প্রচারণার অংশ হিসেবে এ সভার আয়োজন করেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তারা বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

হঠাৎ এমন স্লোগানে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় কয়েকজন নেতাকর্মী তাদের বক্তব্য থামানোর চেষ্টা করেন। ঘটনার পর কয়েকজন নেতাকর্মী সভাস্থল ছেড়েও চলে যান।

পরে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান কেউ কেউ।

তবে এ অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, গ্রামের মানুষ না বুঝেই ‘জয় বাংলা’ বলে ফেলেছেন। তারা আওয়ামী লীগ কিংবা বিএনপি—কোনো দলেরই রাজনীতি করেন না।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]