• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:২৯ দুপুর

‘এনসিপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে’, পদত্যাগের পর জানালেন সামান্তা

ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব, নিজস্ব রাজনৈতিক আদর্শ থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে এক গণমাধ্যমে এসব তথ্য জানান এনসিপির সাবেক এই নেত্রী।

সামান্তা শারমিনের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট গঠনের মধ্য দিয়ে এনসিপি নিজের রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান হারাচ্ছে। দলটি ধীরে ধীরে জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এমন রাজনৈতিক অবস্থানে থাকা সম্ভব নয় বলেই দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি মনে করেন, জামায়াতের সঙ্গে এই ঐক্যের কারণে এনসিপি জুলাই আন্দোলনের গণ-আকাঙ্ক্ষা ও নিজস্ব আদর্শিক ভিত্তি বিসর্জন দিয়েছে। তার দাবি, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিলে আরও বেশি আসন পেতে পারত। জামায়াত এনসিপিকে ব্যবহার করেছে এবং দলটির সঙ্গে জোট না হলে জামায়াত এত আসন পেত না। এনসিপির কারণে জামায়াত বেশি আসন পেয়েছে, অন্যথায় দলটি ১০ থেকে ১২টি আসন পেত বলে মন্তব্য করেন তিনি।

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সামান্তা। তার অভিযোগ, জুলাই আন্দোলনে নারীদের ঐতিহাসিক ভূমিকা থাকলেও এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। বরং দলটির ভেতরে চরম বৈষম্য তৈরি হয়েছিল।

পদত্যাগের পর নিজের রাজনৈতিক পরিকল্পনার কথাও জানিয়েছেন সামান্তা শারমিন। তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একটি নতুন প্রগতিশীল রাজনৈতিক ধারা গড়ে তুলতে চান। তরুণদের ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি না করে নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, এ ধরনের আদর্শে বিশ্বাসী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন। সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরোনো রাজনৈতিক ধারার বিভাজন ভেঙে প্রগতিশীল, মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তার লক্ষ্য।

সামান্তা জানান, এনসিপি থেকে আগে পদত্যাগ করা শীর্ষ নেতাদের কাছ থেকেও তিনি সমর্থন ও শুভেচ্ছা পাচ্ছেন। তাদের সবাইকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তিনি।

এদিকে, সামান্তা শারমিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন এনসিপি থেকে আগে সরে দাঁড়ানো কয়েকজন শীর্ষ নেতা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]