• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ দুপুর

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: জয়নুল আবেদিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি।

শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসুস্থ আব্দুল লতিফের চিকিৎসার অর্থ সংগ্রহে আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন বলেন, খেলাধুলার মাধ্যমে এমন একটি মানবিক আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা মাদক থেকে দূরে থাকতে পারে। এ সময় তিনি এলাকার খেলার মাঠের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

স্বকল্প সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ধামসোনা ইউনিয়ন ও শিমুলিয়া ইউনিয়ন দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানেও দুই দল সমান গোল করায় উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। সঞ্চালনা করেন স্বকল্প সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মো. মইনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. শরীফুল আলম, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন, ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন মুন্সি, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এ আর মন্টু, সমাজসেবক জেহের আলী মুন্সি এবং স্বকল্প সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল হোসাইন মুন্সী।

খেলা শেষে অসুস্থ আব্দুল লতিফের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান তাঁর হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও স্বকল্প সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আবুল হোসাইন মুন্সী।

এ সময় ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল হোসাইন মুন্সীকে দলীয় সমর্থন দিয়ে ঘোষণা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন, জিয়া মঞ্চ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক রিপন শিকদার, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির, স্বকল্প সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ওসমান গনি, ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন আকাশসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]