• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ দুপুর

মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড: আরিফুর রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষা কেবল সাধারণ পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার অন্যতম প্রধান কেন্দ্র। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে।’

রোববার (৮ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়ালেখার পরিবেশ সুন্দর রাখা এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে এডহক কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।’

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং নিজের শেকড় ও শৈশবের স্মৃতির কাছে নতুন পরিচয়ে ফিরে আসা। আমার প্রতি আস্থা রাখার জন্য এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ কৃতজ্ঞতা কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের প্রতি, তাঁর উৎসাহ ও অনুপ্রেরণার জন্য।’

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিকাপুর আব্দুল মতিন সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার, সাবেক সভাপতি কামাল উদ্দিন মাস্টার, মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকী সবুজ, মো. জসিম উদ্দিন মাস্টার, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, বিএনপি নেতা স্বপন কুমার সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]