• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

শেরপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুর জেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। সোনালি ফসল ভরা মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শেরপুর সদর উপজেলাসহ সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালি পাকা ধান। আবহাওয়া অনুকূলে থাকায় আগম জাতীয় স্বল্প মেয়াদী এ রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর শেরপুর জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমি। তবে ধানের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি জমিতে। শেরপুর জেলায় আগাম জাতের আমন ধান হিসেবে সাধারণত বিনা ১৭, ব্রি ধান-৭৫ সহ স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষ করা হয়। এছাড়া স্থানীয়ভাবে চাষি পর্যায়ে বিভিন্ন স্বল্পমেয়াদি ও উন্নত জাতের ধান আবাদ করা হয়ে থাকে। আগাম জাতের ধান চাষ করার অনেকগুলো সুবিধা রয়েছে। ধান কাটার পর ওই জমিগুলোয় রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ করা যায়।

স্থানীয় কৃষকরা জানান, গতবারের তুলনায় এ বছর আগাম আমন ধানের আবাদ ভালো হয়েছে। ধান কেটে একই জমিতে পরবর্তী সময়ে তারা আবার সরিষা, ডাল জাতীয় ফসল, গোল আলু, ভুট্টা কিংবা অন্যান্য রবি ফসল ও শীতকালীন নানা সবজি আবাদ করতে পারবেন।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এছাড়া আগাম জাতের ফলনও দিন দিন বাড়ছে। কারণ কৃষকরা বাড়তি রবি ফসল আবাদ করে বেশ লাভবান হচ্ছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]