নিয়মিত প্রধান কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মারে। আগামী এক মাসের জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এরিক মারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ফলে আপাতত তাঁর অধীনেই অনুশীলন চালিয়ে যাবে ঋতুপর্ণা চাকমাদের দল।
এদিকে নিয়মিত কোচ পিটার বাটলারের শারীরিক অবস্থার উন্নতি কামনা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনার পাশাপাশি শিগগিরই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেছে ফেডারেশন।
বাটলারের অনুপস্থিতিতে আপাতত নারী দলের দায়িত্ব সামলাবেন মারে। তাঁর অধীনেই আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর