• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
খায়রুল আলম রফিক
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ রাত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

ছবি: সংগৃহীত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং জেলায় কর্মরত সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটি ২০২৬ সালের ৯ নভেম্বর থেকে ২০২৭ সালের ৮ নভেম্বর পর্যন্ত এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক মো. নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলার নবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোসা. সালমা আক্তার।

পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি দোলোয়ার হোসেন, দৈনিক আমোদ পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, সিটিভি নিউজের প্রধান সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক মাতৃছায়ার স্টাফ রিপোর্টার হারিসুর রহমান এবং দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা ব্যুরো প্রধান মো. আলমগীর হোসেন।

কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহীন মিয়া, মো. মামুনুর রশীদ সরকার, মো. জাকির হোসেন, মো. রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন ও মো. ইলিয়াস হোসাইন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাছুম বিল্লাহ (তুহিন), সাংগঠনিক সম্পাদক স্বপন মজুমদার, সহসাংগঠনিক সম্পাদক শাহ সাহিদ উদ্দিন ও মো. আনহাফ তিহামী, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান এবং প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম।

কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন মো. আবদুর রব লাভলু, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. সফিউল আলম, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. সাহাব উদ্দিন, মহিলাবিষয়ক সম্পাদক মুন্নী আক্তার এবং মানবাধিকারবিষয়ক সম্পাদক কাজী শাকিল আহমেদ।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন মো. এমদাদুল হক, শাহজালাল ভূঁইয়া সজিব, মেহেদী হাসান, ইকরাম হোসেন, অনিক কুমার, আসাদুজ্জামান, মো. আলেক হোসেন, মো. রনি, মো. লিটন, মো. কাজী সেলিম, মো. রাসেল ও জামাল হোসেনসহ অন্যরা।

নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, কুমিল্লা জেলায় সাংবাদিকদের ওপর নির্যাতন ও অন্যায় প্রতিরোধ, পেশাগত অধিকার রক্ষা এবং সাংবাদিকদের মানোন্নয়নে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও সংগঠনটি কাজ করবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]